মার্চে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরের কথা ছিল ইংল্যান্ডের। সেখানে তিনটি করে একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হতো দুই দল। তবে সেই সফর স্থগিত হয়েছিল গত আগস্টে। তবে সেই সফর ফের আলোচনায় এসেছে। আগামী মার্চে ঢাকা সফর করবে ইংলিশরা।

আজ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সেই সফরের সূচি প্রকাশ করেছে। ১ মার্চ থেকে মিরপুরে টাইগারদের বিপক্ষে ওয়ানডে দিয়ে সফর শুরু হবে জস বাটলারদের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে।

প্রথম দুটি একদিনের ম্যাচ খেলে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সংক্ষিপ্ত ফরম্যাটের বাকি দুটি ম্যাচ হবে ঢাকায়।

ওয়ানডে সিরিজের সূচি

খেলা

তারিখ

ভেন্যু

১ম ওয়ানডে

১ মার্চ

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২য় ওয়ানডে

৩ মার্চ

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

৩য় ওয়ানডে

৬ মার্চ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

টি-টোয়েন্টি সিরিজের সূচি

খেলা

তারিখ

ভেন্যু

১ম টি-টোয়েন্টি

৯ মার্চ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২য় টি-টোয়েন্টি

১২ মার্চ

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

৩য় টি-টোয়েন্টি

১৪ মার্চ

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত