মেসিদের সঙ্গেই থাকছেন স্কালোনি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। তাদের এই সাফল্যের অন্যতম কারিগর লিওনেল স্কালোনি। ২০১৮ সালে যিনি আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন। বিশ্বকাপের পরও তিনি লিওনেল মেসিদের দায়িত্বে থেকে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সংবাদমাধ্যমকে তাপিয়া বলেছেন, ‘স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমাদের দুজনের জন্যই মুখের কথা মূল্যবান। আমরা মৌখিকভাবে একমত হয়েছি। সে এখন তার সন্তানের পাসপোর্ট-সংক্রান্ত কাজে স্পেন গেছে। যখন ফিরবে, আমরা একসঙ্গে বসে কথা বলব, যেমনটা আমরা গতকাল (পরশু) পর্যন্তও বলেছিলাম।’

৪৪ বছর বয়সী স্কালোনি যখন দায়িত্ব নেন তখন বেশ কঠিন সময় পার করছিল আর্জেন্টিনা। সেই দলটাকে পুরোপুরি বদলে দেন স্কালোনি। তার অধীনে ২০২১ সালে ব্রাজিলকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকাও জয় করে আর্জেন্টিনা। যা ছিল ১৯৯৩ সালের পর আর্জেন্টিনার প্রথম কোনো শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত