বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মনিরুজ্জামান খান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান খান। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী তিন বছরের জন্য অধ্যাপক মনিরুজ্জামানকে এ পদে নিয়োগ দেন। পহেলা জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অধ্যাপক মনিরুজ্জামান খানের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্তির মেয়াদ তিন বছর হবে। প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদে গৃহীত বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত