রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তর গোড়ান এলাকার বাসা থেকে মনি বেগম (৩৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাকে শ^াসরোধ করে হত্যার অভিযোগে স্বামী হায়দার ব্যাপারীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে হায়দার তার স্ত্রী মনি বেগমকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মনি বেগমের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। আর আটক হায়দার ব্যাপারী রংমিস্ত্রির কাজ করতেন। তারা দুই সন্তান নিয়ে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় থাকতেন।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত মনি বেগম তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তর গোড়ানে শিকদার বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। সকালে দুই সন্তান বাসার বাইরে ছিল। তখন পারিবারিক কলহের জেরে ঝগড়ার একপর্যায় স্বামী হায়দার তার স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
