মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে প্রতিদিন মধ্যরাতে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভাসমান মানুষ ও শীতার্তদের পাশে যাচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন ও তার টিম।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন খাঁন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে এ টিম শহরের বিভিন্ন সড়কে ঘুরে ভাসমান মানুষ, মার্কেটের নিরাপত্তা প্রহরী এবং বিভিন্ন বিপণি বিতানগুলোর সামনে শুয়ে থাকা মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বলগুলো উপহার হিসেবে তুলে দেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া কম্বলগুলো আমরা প্রকৃত শীতার্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মধ্যরাতে বেরিয়েছি।’
