চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। গতকাল বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এই অভিনেত্রী শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য হয়। ওই আসনের উপনির্বাচনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি।
