পল্টনে মিছিল থেকে আটক ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কয়েকজন সরকারবিরোধী স্লোগান ও বক্তব্য দিতে থাকলে ধাওয়া করে তাদের আটক করে পুলিশ। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলিও ছোড়ে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, পল্টনের সুরমা টাওয়ারের সামনে কয়েকজন লোক স্লোগান দিয়ে মিছিল বের করে। সেসময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। ৩ জনকে আটক করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। তারা কারা পুলিশ তা জানার চেষ্টা করছে বলেও জানান তিনি।

দুপুর ১২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নামাজ শেষ মুসল্লিদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছে পুলিশ। পল্টন মোড় থেকে আশপাশের এলাকায় কোনও মানুষকে জড়ো হতে দেয়নি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত