মাধবপুর, আনোয়ারা আগুনে পুড়ল ২৫ দোকান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:১৯ এএম

হবিগঞ্জের মাধবপুর ও চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অগ্নিকা-ের ঘটনায় ২৫টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে ঘটনা দুটি ঘটে। তবে এসময় কেউ হতাহত হয়নি।

মাধবপুরের হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ১৮টি দোকান মালামালসহ পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে রেল স্টেশনের প্ল্যাটফর্ম। রাত ১২টার দিকে আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেই। এর আগে পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মুদি মালামালের গুদামসহ ৭ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাটের ইউসুফ আলী মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, রাস্তার পাশে সেমিপাকা টিনের ছাউনি দিয়ে বানানো ছিল ওই সাতটি দোকান। শটসার্কিটের মাধ্যমে কোনো একটি দোকানে আগুন লেগে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত