সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২১

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:৩০ এএম

ঘোষণা করা হলো বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের তারিখ। গত ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, নতুন বছরের ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউকম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১’। বরাবরের মতো এবারও আজীবন সম্মাননা, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা দেওয়া হবে। শিগগির মনোনয়নপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া, ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ড্যানিশের হেড অব মার্কেটিং মোশাররফ হোসেন ভূঁইয়া, সিজেএফবির সাবেক সভাপতি মোর্শেদ নোমান, সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, যুগ্ম সম্পাদক মনজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতা। উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত