নতুন বছরে তৃতীয় সন্তানের অপেক্ষায় জাকারবার্গ দম্পতি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ এএম

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

অন্তঃসত্তা স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

ক্যাপশনে জাকারবার্গ লেখেন, শুভ নববর্ষ! আসছে ২০২৩ সালে রয়েছে সমস্ত অ্যাডভেঞ্চার ও ভালবাসা।

বোঝায় যাচ্ছে নতুন বছরে তাদের কোলজুড়ে আসছে তৃতীয় সন্তান।

এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে জাকারবার্গ তার ফেসবুক পোস্টে স্ত্রীর অন্তঃসত্ত্বার খবরটি জানান।

সেই পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অনেক ভালোবাসা। এ খবর জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্সিমা ও আগস্ট আগামী বছর একজন বোন পাচ্ছে।’

জাকারবার্গ (৩৮) ও চ্যান (৩৭) দম্পতির দুই কন্যাসন্তান। বড় মেয়ের নাম ম্যাক্সিমা। তার জন্ম ২০১৫ সালে। দ্বিতীয় মেয়ে আগস্টের জন্ম ২০১৭ সালে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয় হয়। পরিচয় থেকে ২০০৩ সালে প্রেম। ২০১২ সালে বিয়ে করেন তারা।

শিক্ষার্থী অবস্থায় ২০০৪ সালে কয়েকজন বন্ধুকে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ।

জাকারবার্গ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসের তথ্যমতে, বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত