পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রবিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি ষোড়শ বেনেডিক্টের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

গতকাল শনিবার ভ্যাটিকানের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ধর্মগুরু। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বিবিসির এক খবরে বলা হয়েছে, ২০১৩ সাল পর্যন্ত ৮ বছর ক্যাথলিক গির্জার নেতৃত্বে থাকা বেনেডিক্ট ১৪১৫ সালে ত্রয়োদশ গ্রেগরির পর প্রথম ব্যক্তি, যিনি মৃত্যুর আগেই পোপের দায়িত্ব ছেড়েছিলেন। এ হিসেবে গত ৬০০ বছরের মধ্যে তিনিই প্রথম পোপ, যিনি আজীবন পদে অধিষ্ঠিত হওয়ার পরিবর্তে পদত্যাগ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত