টাঙ্গাইলে অসহায়দের মাঝে কম্বল বিতরণ রূপালী ব্যাংকের

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৮:০৯ পিএম

টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করেছে রূপালী ব্যাংক লিমিটেড।

গত শুক্রবার (৩০ ডিসেম্বর, ২০২২) টাঙ্গাইলের সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ২৭টি গ্রাম, মগরা ইউনিয়নের দক্ষিণ চৌধুরী মালঞ্চ গ্রাম এবং কাকুয়া ইউনিয়নের কালি কেউটিল গ্রামের কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিলমুড়িল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, রূপালী ব্যাংক টাঙ্গাইল জোনের উপ-মহাব্যবস্থাপক আবদুল কাদের জিলানী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাজী মাহমুদ আলম, বিশিষ্ট সমাজকর্মী শাহেদা সুলতানা লুনা, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এর বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মুহম্মদ মেহেদী হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত