প্রকৌশলী মো. মাহবুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেছেন। গত ১ জানুয়ারি তিনি যোগ দান করেন। এর আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বোর্ডের সর্বোচ্চ পদ অলংকৃত করেন। চাকরি জীবনে তিনি তিস্তা ব্যারাজ প্রকল্প, নকশা, পরিকল্পনা, খুলনা-যশোর নিষ্কাশন প্রকল্প, গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্প, বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীতীর সংরক্ষণ প্রকল্প, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পসহ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে সাফল্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
একই সঙ্গে প্রকৌশলী মো. আবদুল মতিন সরকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) হয়েছেন। এর আগে তিনি বাপাউবোর ঢাকার প্রধান প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। অন্যদিকে প্রকৌশলী নরুল ইসলাম সরকার পানি উন্নয়ন বোর্ডের নতুন অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) হয়েছেন। এর আগে তিনি বাউবোর বরিশালের প্রধান প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি
