পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:৩২ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে সাম্প্রতিক বছরগুলোতে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে । যদিও লালমনিরহাটের মতো কিছু পয়েন্টে সমস্যা রয়ে গেছে। লালমনিরহাটে এর কিছুটা ব্যত্যয় ঘটেছে। আশা করি সেখানেও শূন্যের কোঠায় নেমে আসবে।

গতকাল বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সূর্যবার্তা সম্পাদক ও ভারতীয় নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি সুমি খান। সেমিনারে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি দিল্লির টাইমস স্কুল অব মিডিয়া বেনেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অয়নজিৎ সেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ও দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে সোচ্চার আছি এবং থাকব। কিন্তু মাঠ পর্যায়ে এসব ঘটনা কেন ঘটছে সেগুলো খুঁটিয়ে দেখতে হবে। উভয়পক্ষের সদিচ্ছার অভাব নেই এবং বাংলাদেশ মঙ্গলবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সমস্যা তুলে ধরেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত