৩১৯ রানের লক্ষ্যে শূন্য রানে ২ উইকেট নেই পাকিস্তানের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম

করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৩১৯ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী পাকিস্তান। চতুর্থ দিনের শেষ লগ্নে যে লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানেই ২ উইকেট হারিয়ে বেশ বিপাকে স্বাগতিকরা।

বৃহস্পতিবার দিনের খেলা ৩ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ২৭৭ রানে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

প্রথম ইনিংসে তাদের ৪৪৯ রানের জবাবে পাকিস্তান করেছিল ৪০৮ রান। ফলে দলটির সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৯ রান।

আগের দিনের ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে এদিন নতুন দিন শুরু করে পাকিস্তান। আর ১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় দলটি। সাউদ শাকিল ১২৫ রানে অপরাজিত থাকেন। ৭৮ রান করেন সরফরাজ আহমেদ। ইশ সোধি ও আজাজ প্যাটেল ৩টি করে উইকেট দখল করেন।

প্রথম ইনিংসে ৪১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে কিউয়িদের হয়ে টম লাথাম ৬২, কেন উইলিয়ামসন ৪১, টম ব্লান্ডেল ৭৪, হেনরি নিকোলস ৫ ও ডেভন কনওয়ে শূন্য রানে আউট হন। মাইকেল ব্রেসওয়েল ৭৪ ও ডারিল মিচেল ৬ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন নাসিম শাহ, মির হামজা, আব্রার আহমেদ, হাসান আলি ও আঘা সলমন।

লক্ষ্য তাড়া করতে নেমে ২.৫ ওভারে কোনো রান সংগ্রহ না করেই আব্দুল্লাহ শফিক ও মির হামজার উইকেট হারিয়েছে পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ৩১৯ রান। নিউজিল্যান্ডের প্রয়োজন ৮ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত