রাজশাহী অঞ্চলের ৪২ করদাতাকে সম্মাননা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ এএম

রাজশাহী অঞ্চলের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে কর অঞ্চল, রাজশাহী। গতকাল বুধবার রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়। রাজশাহী কর অঞ্চলের অধীন ৫ জেলার ৩৫ জন এবং রাজশাহী শহরের ৭ জন সেরা করদাতাকে এই সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন মো. আব্দুল আওয়াল, মো. নাসিমুল গণি খান ও মো. পিপলু ইসলাম। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন হেকমত উল্লাহ ও নির্মল কর্মকার। ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে সম্মাননা পান পাভেল হোসেন। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে নূরজাহান বেগম সম্মাননা পান।

এদিকে, রাজশাহী জেলায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ছিলেন ৩ জন। তারা হলেন- মোখলেসুর রহমান, বেলাল উদ্দিন ও কাজী মাহমুদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত