গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ওসি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম

ঘড়ির কাঁটা রাত ১টা ছুঁই ছুঁই। থানা থেকে সাদামাটা পোশাকে বের হলেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। সঙ্গে ক'জন পুলিশ সদস্য নিয়ে তার গাড়ির পেছনে রওনা হলো আরেকটি পিকআপ। গাড়িভর্তি ছিল কম্বল। চলে গেলেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে ও আশপাশের বাজারগুলোর ছিন্নমূল ও প্রহরীদের দ্বারে দ্বারে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গভীর রাতে শীতার্তদের পাশে দাঁড়াল পুলিশ সদস্যরা।

রেলওয়ে স্টেশনে জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে কিছু বৃদ্ধ মানুষ। গাড়ি থেকে নেমেই একে একে কম্বল জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ। বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেওয়া মানুষটি আর কেউ নয়, ওসি কমলগঞ্জ। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদও করলেন। বিনয়ের সঙ্গে ওসি তাদের কাছে দোয়াও চাইলেন।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, এ অঞ্চলে প্রচণ্ড শীত। শীতে যারা রাস্তায় রাস্তায় কষ্ট করছে তাদের পাশে দাঁড়াতে হবে। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে উঞ্চতা বিলিয়ে দিতে আরও কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত