মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন সাকিব

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম

খেলা তখন নবম ওভারে গড়িয়েছিল। রেজাউর রহমান রাজার ছোঁড়া বলটি সাকিব আল হাসানের মাথার অন্তত ২ ফুট ওপর দিয়ে যায়। তবে ওয়াইডের সংকেত দেননি আম্পায়ার। তাতেই মেজাজ হারান বিশ্বসেরা অলরাউন্ডার। তেড়ে যান আম্পায়ারের দিকে।

শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ভুল করে বিতর্কের জন্ম দিলেন আম্পায়ার মাহফুজুর রহমান লিটু। ফরচুন বরিশালের সাকিবের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহরমান রাজার বল মাথার প্রায় ২ ফুট ওপর দিয়ে গেলেও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ওয়াইড দেননি।

যে কারণে মেজাজ হারিয়ে আম্পায়ার লিটুকে চার্জ করেন সাকিব। এটা কি ওয়াইড না? খালি চোখে মনে হচ্ছিল, সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। প্রথমে অনেকে ভেবেছিলেন, আবার কোনো অঘটন ঘটে কিনা!

তবে বড় কিছু হয়নি। সাকিব তেড়ে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি। শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারকে জিজ্ঞেস করেন, এটা কি ওয়াইড ছিল না?

গত বছর ডিপিএলে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বিতর্কে জড়ান সাকিব। চলমান নমব আসরের চতুর্থ ম্যাচে ফের বিতর্কে জড়ালেন দেশ সেরা এই ক্রিকেটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত