রাতের ভোটের নির্বাচনে বিএনপি নেই : জয়নুল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:১৯ এএম

যে ভোট দিনের বদলে রাতে হয়, সে ভোটে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন নির্বাচনের জন্য। বিএনপি নির্বাচনে বিশ্বাসী। তবে এমন কোনো ভোটে বিএনপি যাবে না যেখানে দিনের ভোট রাতে হয়, যে ভোটে জনগণ থাকে না ভোটার থাকে না, থাকে পশুপাখি।’

গতকাল শনিবার চুয়াডাঙ্গায় বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত