বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ গতকাল শনিবার বিকেলে নেত্রকোনা পৌর এলাকায় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। এসময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারা দেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেত্রকোনা ব্যাটালিয়ন কর্র্তৃক প্রায় ২৫০০ অসহায় শীতার্তের মাঝে পর্যায়ক্রমে এই শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র বিতরণকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার, নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
