ডিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের অন্যতম সহযোগী হোর্হে বুরুচাগা ৩৬ বছর পর দেখলেন আর্জেন্টিনার আরেকটি বিশ্বজয়। ফুটবল বিশ্লেষক হিসেবে উপস্থিত থেকেছেন কাতারের বিভিন্ন স্টেডিয়ামে। সেখান থেকে মেসিদের খেলার বিশ্লেষণ পাঠিয়েছেন বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য। পুরো বিশ্বকাপ জুড়ে রূপায়ণ সিটি উত্তরার সৌজন্যে হোর্হে বুরুচাগার কলাম প্রকাশিত হয়েছে দেশ রূপান্তরের পাঠকদের জন্য। দেশের অন্যতম পাঠকনন্দিত দৈনিক দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়েছেন ’৮৬-র ফাইনালে গোল করা বুরুচাগা।
১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছিল পশ্চিম জার্মানিকে। ফাইনালে বুরুচাগা করেছিলেন দলের তৃতীয় গোলটি। তাই ’৮৬-র বিশ্বকাপ ডিয়েগো ম্যারাডোনাময় হয়ে থাকলেও ফাইনাল জয়ে বড় ভূমিকা ছিল বুরুচাগারও। ফাইনাল ছাড়াও গ্রুপ পর্বে বুলগেরিয়ার বিপক্ষে করেছিলেন একটি গোল। কাতার বিশ্বকাপের সময়ে দেশ রূপান্তরে বুরুচাগার কলামে উঠে এসেছে দলের সম্ভাবনা, শক্তির কথা। তিনি স্মৃতিচারণ করেন ম্যারাডোনার কথা। বলেছিলেন মেসির আর্জেন্টিনার কথা।।
