অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম

প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

বহুনির্বাচনী প্রশ্ন

১. নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক বলা হয় কাকে?

ক. ইন্ট্রানেট                                 খ. ইন্টারনেট

গ. ই-মেইল                                 ঘ. স্যাটেলাইট

২. পণ্য বিক্রির সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাকে কী বলে?

K. GS                                       L. GPS

M. GPRS                                   N. EPOS

৩. EPOS- এর পূর্ণ নাম কী?

K. Electric point of order

L. Electricity point of Sale

M. Energy Point of Saler

N. Electronic Point of Sale

৪. . GPS- এর পূর্ণরূপ কী?

K. Global Positioning System

L. Global Position System

M. Global Positioning Structure

N. Global Position Structure

৫. ব্যবসাক্ষেত্রে আইসিটির মাধ্যমে যেসব কাজ করা সম্ভব তা হলো

র. পণ্যের বাজার বিশ্লেষণ

রর. প্রতিদ্বন্দ্বী পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ

ররর. পণ্যের বাজার সংকোচন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কামাল সাহেব একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। ফলে তাদের নিজেদের মধ্যে সংস্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থা থাকার কারণে সব দপ্তরগুলো এক সঙ্গে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছে।

৬. কামাল সাহেবের প্রতিষ্ঠানে সংস্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাটি কী?

ক. ইন্টারনেট                   খ. ফ্যাক্স

গ. ইন্ট্রানেট                                 ঘ. লোকালটক

৭. উক্ত প্রতিষ্ঠানে নিজস্ব নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজন

র. সার্ভার কম্পিউটার                     রর. রোবট

ররর. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৮. বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?

K. www.bangladeshinfo.gov.bd

L. www.bangladesh.gov.com

M. www.bangla.gov.bd

N. www.bangladesh.gov.bd

উত্তর

১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত