বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (অহিনি) ১৫ জন। হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা মেজর বিষয় হিসেবে হিসাববিজ্ঞান বা ফাইন্যান্সসহ বিবিএ বা সমমান ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালের (orms.bwdb.gov.bd/orms) মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২৪ জানুয়ারি ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের এই www.bwdb.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (পুর) কার্যালয়, মানবসম্পদ উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি ভবন, লেভেল-১, ৭২ গ্রিন রোড, ঢাকা।
সূত্র : সমকাল, ২৩ ডিসেম্বর, পৃষ্ঠা ১৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (অডিট) ১ জন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ২৯০০০-৬৭৪১০ টাকা। লিফট অপারেটর ১৪ জন। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের www.just.edu.bd) এই ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোরএই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ২৩ জানুয়ারি ২০২৩ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
সূত্র : প্রতিষ্ঠানের ওয়েবসাইট
মানবিক সাহায্য সংস্থা
পদ ও যোগ্যতা : কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) ২০০ জন। স্নাতক/স্নাতকোত্তর বা সমমান। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে মাঠকর্মী হিসেবে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষানবিসকাল ৬ মাসে বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণে বেতন-ভাতা : ২১৪০০-২৫০০০ টাকা। শাখা হিসাবরক্ষক ৫০ জন। স্নাতক/স্নাতকোত্তর বা সমমান (বাণিজ্য) পাস। বয়স সর্বোচ্চ ৩২ বছর। মাসিক বেতন শিক্ষানবিসকালে ১৪০০০-১৫০০০ টাকা। পরের তিন মাস ১৫০০০-১৬০০০ টাকা। স্থায়ীকরণে বেতন-ভাতা: ১৯৫০০-২০৬০০ টাকা। নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থতলা) ২৯ পান্থপথ, ঢাকাএই ঠিকানায় ডাক বা কুরিয়ার বা হাতে হাতে আবেদন জমা দেওয়া যাবে ২২ জানুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের দরকারি তথ্য পাওয়া যাবে সংস্থার এই www.mssbd.org/career) ওয়েবসাইটে।
সূত্র : প্রতিষ্ঠানের ওয়েবসাইট
