রোদ ঝলমলে রাজধানী, কমেছে শীত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ পিএম

টানা কয়েকদিনের শীতের প্রকোপ থেকে অনেকটাই মুক্ত হলো রাজধানীবাসী। আজ সোমবার (০৯ জানুয়ারি) সকালে ঢাকার আকাশে ফুটেছে সূর্যের হাসি। ফলে কিছুটা স্বস্তিতে নগরীর মানুষ।

গত কয়েকদিন ধরে সারা দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দিনের বেলায়ও থাকছে ঘন কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। এমন অবস্থা থেকে বাদ পড়েনি রাজধানী ঢাকাও। গত দু'দিন কনকনে ঠাণ্ডায় রাজধানীবাসী ছিল নাকাল।

গতকাল রবিবার ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা। তার আগের দিন ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। এরপর আজ ভোরে কুয়াশাসহ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। আজ দুপুর ১২টায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে দেখা মিলেছে সূর্যের। শীতের প্রকোপও কমেছে দ্রুতই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত