ধর্ষণের পর শিশু হত্যায় যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০১:৫৮ এএম

ঢাকার আশুলিয়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর স্থানীয় একটি ময়লার ড্রেন থেকে এক কন্যাশিশুর (৬) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী আবুল কাদেরকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় ওই বাড়ির ভাড়াটিয়া আবুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতেই বাড়ির পাশর্^বর্তী একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে অপহৃত শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদের সিরাজগঞ্জ জেলার সদর থানার সায়দাবাদ পুনর্বাসন গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।  অন্যদিকে নিহত শিশুর বাবার বাড়ি নীলফামারী জেলায়। স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার এলাকায় ভাড়া বাড়িতে থাকেন তিনি। একই বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন গ্রেপ্তার আব্দুল কাদের।

পুলিশ বলেছে, সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে হত্যার আগে ধর্ষণের আলামত মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত