ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাউসার খান (৪৫) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার সকালে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত কাউসার ফরিদপুরের নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খানের ছেলে। তিনি ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় কেয়ারটেকারের কাজ করতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা রাতের কোনো এক সময় শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে।
এ ঘটনায় থানায় একটি মামলা প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
