জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:২০ এএম

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবস। ৫২ পেরিয়ে ৫৩তম বছরে পদার্পণ করল দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয়।

১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তখন চারটি বিভাগ ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। তার আগে ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকার মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এর নামকরণ করা হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ও ৩টি ইনস্টিটিউটের অধীনে ৩৭টি ডিসিপ্লিনে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর শিক্ষার্থীদের জন্য রয়েছে ১৬টি আবাসিক হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত