যুক্তরাষ্ট্রের দুর্ভাবনায় গ্যাসের চুলা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ এএম

কাঠ পোড়ানো চুলার চেয়ে কম কার্বন নিঃসরণ করা এবং কম ঝুট-ঝামেলার জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় গ্যাসের চুলা। তবে এখন এই চুলা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। গবেষণা বলছে, গ্যাসের চুলায় রয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গ্যাসের চুলা থেকে প্রতিনিয়ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন নির্গত হয়। ৪ কোটি গ্যাসের চুলা থেকে নির্গত এই গ্যাস পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব রাখে তা পাঁচ লাখ গ্যাসচালিত গাড়ির দূষণের সমান। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চুলা না ধরালেও এই গ্যাস নিঃসরণ হতেই থাকে। গবেষণাটির প্রধান গবেষক এরিক লেবেল বলছেন, ‘গ্যাসের চুলা থেকে যে পরিমাণ মিথেন নির্গত হয়, এর ৭৫ শতাংশ চুলা বন্ধ থাকার সময়েই নির্গত হয়। খুব কম মনে হলেও দিনশেষে এই পরিমাণ বিশাল।’ সব মিলিয়ে বাড়িতে রান্নাবান্নার কাজে গ্যাস সংযোগকে দূষণের এক বড় উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া, মিথেন গ্যাস শুধু জলবায়ু পরিবর্তনেই প্রভাব ফেলে না, একইসঙ্গে গ্যাস চুলা নিঃসৃত ক্ষতিকর দূষিত কণার কারণে শ্বাসকষ্ট ও কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন কোটি কোটি মানুষ। এদিক দিয়ে দেখলে গ্যাসের চুলা নীরব এক ঘাতক। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে ৪ কোটি বাসাবাড়িতে গ্যাসের চুলা আছে, আর তাদের বায়ুদূষণের কারণে শিশুদের অ্যাজমা আক্রান্ত হওয়াসহ অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা বাড়ছে। মিথেন দূষণ পৃথিবীকেও উষ্ণ করছে। এ কারণে দেশটির বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা দূষণের উৎসটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তাদের এ দাবি কর্র্তৃপক্ষের কাছে গুরুত্বও পেতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের চারটি ভোক্তাপণ্য সুরক্ষা কমিশনের একটি গত সোমবার জানিয়েছে, তারা গ্যাস স্টোভ নিষিদ্ধের বিষয়ে ভাবছে। এছাড়া, লস এে লেস, সিয়াটল ও নিউ ইয়র্কের মতো বড় মহানগরীর কর্র্তৃপক্ষও নির্দিষ্ট কিছু বাসাবাড়ি ও অ্যাপার্টমেন্টে গ্যাস স্টোভ নিষিদ্ধ করেছে। নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর পুরো রাজ্যেই স্টোভসহ গ্যাসচালিত অন্যান্য দূষণ উৎস বন্ধের প্রস্তাবও দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত