স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ির গেটে হাতবোমা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:১৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মির হোসেন মিরুর বাড়ির গেটে তালা মেরে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ২টার দিকে কুতুবপুর শাহি মহল্লার মিরুর বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে বিস্ফোরিত হাত বোমার আলামত উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের মুক্ত করে পুলিশ। কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির হোসেন মিরু আভিযোগ করে বলেন, স্থানীয় সন্ত্রাসী লিমন, ইমরান ও চাঁদ সেলিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। রাতের অন্ধকারে তারা সদলবলে বাড়ির গেটে তালা মেরে হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটায়। পুলিশ এসে বিস্ফোরিত হাত বোমার আলামত সংগ্রহ করে নিয়ে যায়। একই সঙ্গে গেটের তালা ভেঙে অবরুদ্ধ থেকে আমাকে পরিবারসহ উদ্ধার করে। তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন এবং স্থানীয়বাসীর সহায়তায় মিরুর বাড়ির গেটের তালা ভাঙেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত