আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নকাজের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকা-ের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে।’
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ‘সরকারের চলমান উন্নয়ন কর্মকা-’ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কর্মকা- বানচাল করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপতৎপরতা চালাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় তাদের অপতৎপরতা রুখতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সজাগ থাকতে হবে।
