আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপনির্বাচনের আগে শনিবার অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধি সম্মেলন।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।