পটুয়াখালীতে কনকা, গ্রি, হাইকোর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েন্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্ট এখন আরও বৃহৎ সুবিধাদি ও বড় পরিসরে সাগরকন্যা কুয়াকাটার প্রবেশদ্বার পটুয়াখালীতে ।

পটুয়াখালীর সদর রোড এলাকায় সুবিশাল পরিসরে কনকা, গ্রি, হাইকোর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়।

সম্প্রতি ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটেইল সেলস অ্যান্ড অপারেশন কামরুস সুফি, জোনাল ম্যানেজার রিটেইল সেলস অ্যান্ড অপারেশন পারভেজ রয় এবং এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রি ব্র্যান্ড দেশে এয়ার কন্ডিশনার চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি চাহিদার ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স চাহিদার ৫ শতাংশ দখল করে আছে।

এছাড়া কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রো মার্ট গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত