বেসরকারি খাতের সিটি ব্যাংকের প্রথম নারী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হলেন মাহিয়া জুনেদ। গতকাল ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাহিয়া এএমডি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ব্যাংকের নারীকর্মী বিষয়ক কার্যক্রমের প্রধান এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় ব্যাংক এমডির সঙ্গে সরাসরি কাজ করবেন। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেশনস অফিসার (সিওও) এবং চিফ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত ছিলেন। থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে ১৯৯৪ সালে সিটি ব্যাংক এনএ বাংলাদেশে অপারেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মাহিয়া জুনেদ। বিজ্ঞপ্তি
×
