মেঘনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইমরানা জামান চৌধুরী এবং প্রখ্যাত ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মামুন সালাম যথাক্রমে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইমরানা জামান চৌধুরী বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং লাইট হাউজ নেভিগেশন লিমিটেডের পরিচালক। তিনি ইনডিপেনডেন্ট বিশ^বিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। উদ্যোক্তা ও ব্যবসায়ী মোহাম্মদ মামুন সালাম চট্টগ্রামের মেঘনা ব্যাংকের স্পন্সর ডিরেক্টর এবং ব্যাংকের বোর্ডে সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটিরও সদস্য। সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেড, সালাম অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন ক্রাফট লিমিটেড, রিলায়েন্স অ্যাপারেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদেও রয়েছেন তিনি।
