ওয়ারী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার এক সন্ত্রাসী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:৪৫ এএম

রাজধানীর ওয়ারী থেকে বিদেশি পিস্তল, গুলিসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার বিকেলে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ওয়ারী থানার বাবলী রোজ গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত