কুড়িগ্রাম

পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১২:৪৩ এএম

কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১ এর ডি ব্লকের খুরশিদা আক্তার (১৯) এবং অপরজন ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর হাসিনা আক্তার বেবি (১৮)।

জানা যায়, পাসপোর্ট অফিসের কাউন্টারে তাদের দেখে সন্দেহ হলে এবং নাম ঠিকানা জিজ্ঞেস করলে ঠিকমতো বলতে না পারায় তাদের দুজনকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত হয়।

কবির হোসেন বলেন, তারা ভুয়া নাম-ঠিকানা দিয়ে তৈরি করা জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসে। এ সময় তাদের সঙ্গে কথা বলে মনে হয় তারা রোহিঙ্গা।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, আটক দুই রোহিঙ্গা তরুণী সৌদি আরব যাওয়ার জন্য ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসেছিল। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত