সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবির টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে সংসদবিষয়ক কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোজাম্মেল হক এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিশ্বের অন্য দেশের মতো সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে ভবিষ্যতে এ সুবিধা চালু করা যায় কি না, পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
