অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে হত্যা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০২:৪৩ এএম

রাজধানীর ডেমরায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় আলী হোসেন (৫০) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আল-আমিন নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তবে ঘটনাস্থল থেকে অন্য তিন ছিনতাইকারী পালিয়ে যায়।

গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ডেমরার মদিনা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আলীর বাবার নাম হেলাল উদ্দিন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের শহীদনগরে। আটক আল-আমিনের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার শিবপুরে।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আলী হোসেনকে হত্যা করা হয়। হয়তো শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত