ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমেদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের পরিচালক ও বার্তাপ্রধান শংকর মৈত্র। পূর্ণাঙ্গ কমিটি ১০ দিনের মধ্যে গঠন করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা ও প্রথম সম্মিলনে সর্বসম্মতিক্রমে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলন ঘিরে দিনভর সিলেটি সাংবাদিকদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান।
এর আগে আলোচনা সভায় সিবিসাসের সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক শামীম আজাদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালট্যান্ট ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনামগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ। সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা মনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে কমিশন সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
