ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের পর প্রশাসনিক দক্ষতার কথা বিবেচনায় নিয়ে উপাচার্যের দায়িত্ব¡ দেওয়া হয় স্যার পি জে হার্টগকে। এর আগে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৭ বছর একাডেমিক রেজিস্ট্রার ছিলেন। পূর্ববঙ্গে বিশ্ববিদ্যালয় তৈরি ও তার শিক্ষাকাঠামো নির্মাণের জন্য তিনি ব্রিটিশ, জার্মান ও ফরাসি শিক্ষাব্যবস্থার সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের মুসলিম সংস্কৃতিও বিবেচনায় নিয়েছিলেন। বলধা গার্ডেনের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ঢাকায় আমরা সর্বাধিক চেষ্টা করব অধিক সংখ্যক মুসলমান ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে টেনে আনতে। ...তার মানে মুসলিম বা হিন্দু বিশ্ববিদ্যালয় না; এটি সবার জন্যই উন্মুক্ত। অন্তত আমি যতদিন আছি।’
×
