ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর গ্রামের আবু মিয়া নামের এক কৃষক বাড়ির আঙিনায় একটি টিলা সমান করতে গিয়ে মাটি কাটতে যান। কিছু মাটি কাটতেই মিলল সোনালি রঙের একটি শক্ত ধাতব বস্তু। চিক চিক করায় ভেবে বসলেন হয়তো গুপ্তধন। দেরি না করে কৃষক আবু মিয়া সেই গুপ্তধন নিয়ে রাখেন টিলার পাশের ডোবায়।
কিন্তু গুপ্তধনের কথা কি আর লুকিয়ে রাখা যায়। এই কান সেই কান হয়ে খবর গিয়ে পৌঁছে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের কানে। গতকাল শনিবার বিকালে চেয়ারম্যান শাহজাহান চানপুর গ্রামের লোকজনকে নিয়ে সেই ধাতব বস্তু ডোবা থেকে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গিয়ে দেখে, ধাতব বস্তুটি একটি মর্টার শেল। পুলিশের ধারণা, এটি স্বাধীনতা যুদ্ধের সময়ে এখানে এসে পড়ে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, পড়ে থাকা ধাতব বস্তুটি অবিস্ফোরিত একটি মর্টার শেল।
