ফেনসিডিলসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৪ এএম

লালমনিরহাটে ৭৭ বোতল ফেনসিডিলসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার কুলাঘাট টিকটিকি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো রংপুর মাস্টারপারা এলাকার মেহেদী আলম ও পঞ্চগড়  সদর উপজেলার হারুন অর রশীদ। এরমধ্যে মেহেদী আলম রাজারবাগ পুলিশ লাইনসে ও হারুন-অর-রশিদ রংপুর জেলা পুলিশে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল আলম বলেন, দুজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ৭৭ বোতল ফেনসিডিলসহ দুজনের বিষয়ে এজাহারে পুলিশ সদস্যের কথা উল্লেখ করা না থাকলেও তথ্য নিয়ে জানতে পেরেছি গ্রেপ্তার হওয়া দুজন পুলিশ সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত