চাকরি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:০৮ এএম

বাংলাদেশ ব্যাংক

পদ ও যোগ্যতা : জনতা ব্যাংক লি.-এর জন্য অফিসার রুরাল ক্রেডিট (আরসি) ৩৫১ জন। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) পাস। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ১টিতে ১ম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০।

সূত্র : প্রথম আলো, ১১ জানুয়ারি ২০২৩, পৃষ্ঠা ১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মেরিটাইম বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফসোর ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রভাষক ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (https://bsmrmu.edu.bd) ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।

সূত্র : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট

কমিশনারেট, ঢাকা

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের পাসকৃতদের অগ্রাধিকার। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। উচ্চমান সহকারী ৪ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে  টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫ জন। ২য় শ্রেণি বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২২ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২২ জানুয়ারি ২০২৩ অনুসারে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে কোনো প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ থাকলে উক্ত প্রার্থীও আবেদন করতে পারবেন। (http://crmc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৯  ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত। দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.crmc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, আইডিইবি ভবন (৭ম তলা), ১৬০/এ, কাকরাইল, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৭ জানুয়ারি ২০২৩, পৃষ্ঠা ১১

×
সর্বশেষ সর্বাধিক পঠিত