১১ বছর পলাতক হিযবুত তাহরীর নেতা গ্রেপ্তার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯ এএম

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমানকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গত শনিবার এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার র‌্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) ফজলুল হক জানান, সংগঠনের দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তৌহিদুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন। তিনি মাদ্রাসা ও স্কুলপড়ুয়া তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করতেন। তিনি গণতন্ত্রকে ‘ভাইরাস’ আখ্যা দিয়ে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত