বেক্সিমকো ইসলামিক আইকন-সিজন ৩ এবার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করলো। ইসলাম ও সাধারণ জ্ঞানের যুদ্ধে এবার লড়বেন বাংলাদেশ ছাড়াও ভারত, সৌদি আরব, ইংল্যান্ড, পাকিস্তান, আমেরিকা, মালয়েশিয়া, তুরস্ক, মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশের আলেমে দ্বীন, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্ট ও খতিবগণ।
অনুষ্ঠানের আয়োজক গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও ইসলামিক আইকন এর চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী বলেন, জ্ঞানভিত্তিক এই রিয়েলিটিশো এর সবচেয়ে আকর্ষণ হলো এর কনটেন্ট ক্যাম্পাস। যেমন মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে-নুজুল, ব্যাখ্যা, শিক্ষা, বিধান, ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা, গণমানুষের প্রশ্ন-উত্তর ও ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা বক্তৃতা বা খুৎবাদানে পারদর্শী।
সুবিশাল এই আয়োজনে এবার তুলে দেওয়া হয়েছে বয়স সীমা। ফলে সব বয়সী ট্যালেন্ট বিশেষ করে সম্মানিত খতিব সাহেবগণ লড়তে পারবেন এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার অডিশনের বিচারকার্যে অংশ নেবেন বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের বরেণ্য ইসলামিক স্কলার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এবারের আসরেও থাকছে মোট ২৫ লক্ষ টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপসহ সেরা ১০জন পাচ্ছেন পবিত্র ওমরাহ পালন, বিদেশ ভ্রমণ, বর্হিবিশে^র বিভিন্ন শিক্ষাঙ্গন ঐতিহ্যবাহী স্থাপনায় শিক্ষা সফর, শরীয়াহ সম্মত জীবন ও স্বাস্থ্যবিমাসহ লাখ লাখ টাকার পুরস্কার। এ ছাড়া টিভি রাউন্ডে অংশগ্রহণ করতে পারলেই মিলবে নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
কয়েকটি বিষয়কে সামনে রেখে এই আয়োজন- দেশে ও দেশের বাইরের প্রত্যন্ত অঞ্চলে থাকা সুপ্ত প্রতিভাবানদের খুঁজে তাদের প্রতিভার বিকাশ ঘটানো; পবিত্র বিনোদনের নির্মাণ চেতনায় নির্মিত এই অনুষ্ঠান দর্শকের জন্য একদিক থেকে হবে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণের এক নির্ভরযোগ্য মাধ্যম। অন্যদিকে সুস্থ বিনোদন প্রাপ্তির এক অনুপম সুযোগ; বিশ্বমানের ইসলামিক স্কলার তথা যুগোপযোগী আলেমে দ্বীন তৈরির মাধ্যমে মানবিক পৃথিবী গড়তে অবদান রাখা।
গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এই আয়োজনের টাইটেল স্পনসর “বেক্সিমকো গ্রুপ”।
বিশ্বমানের এই আয়োজনের টিভি রাউন্ডের পর্ব গুলি দেখা যাবে পবিত্র মাহে রমজানে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন আরটিভি, ভারতের আকাশ টিভি ও আমেরিকার আইটিভি ইউএসএসহ বিশ্বের ৪০টি গণমাধ্যমে।
রাজধানীর একটি খ্যাতনামা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, এই আয়োজন ইসলামী শিক্ষার উৎকর্ষসাধন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বিরাট ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান-চেয়ারম্যান, ইবনে সিনা ট্রাস্ট ও সাবেক উপাচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড. এন আই খান, সাবেক শিক্ষাসচিব, প্রফেসর ড. সানাউল্লাহ হাবিবি, বিভাগীয় প্রধান, এরাবিক লিটারেচর, আলিগড় বিশ্ববিদ্যালয়, দিল্লি ভারত, আতাউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়, প্রফেসর ড. নকিব মো: নসরুল্লাহ, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. সামসুল আলম, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. হারুনুর রশিদ, পরিচলাক - বাংলা একাডেমি, মুহিবুল্লাহিল বাকি আননদভী, সিনিয়র পেশ ইমাম, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, রাকিব, অনুষ্ঠান প্রধান আরটিভি, সুদেব চন্দ্র, বিক্রয় ও বিপনণ প্রধান - আরটিভি ।
