এখন প্রায় সব স্মার্টফোনেই ‘৬৪ এই’ অথবা ‘১২৮ এই’ স্টোরেজ পাওয়া যায়। তার পরও স্টোরেজ ফুল হওয়ার সমস্যা শেষ হচ্ছে না। ১২৮ এই স্টোরেজের ফোন কিনেও অনেকে কয়েক মাসের মধ্যে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার অভিযোগ করছেন। কয়েকটি টোটকা জানা থাকলেই ফোনের স্টোরেজ এক ধাক্কায় কমিয়ে অর্ধেক করা সম্ভব। যা করবেন
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল : প্রায় ফোনেই অনেক অ্যাপ ইনস্টল থাকে, যা কখনোই ব্যবহার হয় না। প্রথমে ফোন থেকে এসব অ্যাপ আনইনস্টল করুন। এজন্য অ্যান্ড্রয়েড ফোনে Settings ওপেন করে Apps থেকে Uninstall Application Manager বিভাগ ওপেন করুন। এখানে আপনার ফোনে ইনস্টল থাকা সব অ্যাপ দেখতে পাবেন। কোন অ্যাপ কত স্টোরেজ ধরে রয়েছে তাও দেখা যাবে। যে অ্যাপগুলো দীর্ঘদিন ব্যবহার করেন না, সেগুলো সিলেক্ট করে Cache Memory সিলেক্ট করে নিন। এ ছাড়া যে অ্যাপগুলো অনেক বেশি স্টোরেজ নিয়ে রয়েছে সেই অ্যাপগুলোকেও ডিলিট করতে পারেন।
ক্যাশ মেমোরি ক্লিয়ার : ফোনে সব কাজের জন্যই কিছু সাময়িক ফাইল তৈরি হয়। এই ফাইলগুলো নির্দিষ্ট কাজ শেষ হলে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। কিন্তু ফোনের স্টোরেজ দখল করে বসে থাকে তা। অপ্রয়োজনীয় এই ফাইলগুলোকেই Cache Memory বলা হয়। দীর্ঘদিন ক্যাশ মেমোরি ডিলিট না করলে তা স্টোরেজ দখল করে নিতে পারে। তাই ফোনের স্টোরেজ ভর্তি হলে সবার আগে ঈধপযব গবসড়ৎু ডিলিট করুন। প্রত্যেক অ্যাপের আলাদা ক্যাশ মেমোরি তৈরি হয়। | Settings > Apps > App Manager থেকে যে অ্যাপের ক্যাশ ডিলিট করবেন তা সিলেক্ট করে Clear Cache অপশন বেছে নিন।
অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ডিলিট : ছবি ও ভিডিও ধীরে ধীরে স্টোরেজ ভরতে শুরু করে। এজন্য Google-এর জনপ্রিয় Files অ্যাপের সাহায্য নিতে পারেন। এই অ্যাপ ফোনের সব অপ্রয়োজনীয় ফাইল খুঁজে ডিলিট করতে সাহায্য করবে। একই সঙ্গে ডিলিট করুন ডুপলিকেট ফাইলগুলো। যেসব ফাইলের একাধিক কপি ফোনে সেভ হয়ে স্টোরেজ নষ্ট করছে, সেই ফাইলগুলোও ডিলিট করতে পারে ঋরষবং অ্যাপ।
থার্ড পার্টি অ্যাপ : ফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য রয়েছে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ। Files থেকে এ ধরনের অ্যাপ ডাউনলোড করে সাহায্য নিতে পারেন।
ব্যাকআপ নিন : অপ্রয়োজনীয় ফাইল ফোন থেকে ডিলিট করার পর প্রয়োজনীয় ফাইল ব্যাকআপ নিন। ফাইল ব্যাকআপ নেওয়ার জন্য বিভিন্ন ক্লাউড সার্ভিসের সাহায্য নিতে পারেন।
