স্বর্ণ পাচারের দায়ে বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদ- করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সল আতিক বিন কাদের এ দ- দেন। অর্থ অনাদায়ে আরও তিন মাস বেশি কারা ভোগ করতে হবে আসামি মৌসুমীর। মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত। মৌসুমী গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। রায় শুনে মৌসুমী ও তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।
২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস-৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে বিমানবন্দরে গ্রেপ্তার হন কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী।
