নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্প্রিং ২০২৩ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেমে দীক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এনএসইউর প্লাজায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মিজ শীমা আহমাদ, শাহরিয়ার কামাল ও মিজ ইয়াসমিন কামাল। ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারের প্রায় দুই হাজার শিক্ষার্থী এনএসইউর চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। নবীনবরণ অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের জন্য ৪৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এনএসইউর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজিয়া মঞ্জুর এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ অফিসের উপপরিচালক আসিফ বিন আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি
