সম্প্রতি দেশের রিয়েল এস্টেট সেক্টরের অন্যতম সেরা আকর্ষণ প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছে কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিদল।
রাজধানীর উত্তরার ১২নং সেক্টরসংলগ্ন দিয়াবাড়িতে গড়ে ওঠা সর্বাধুনিক সুবিধা সন্নিবেশিত ও দৃষ্টিনন্দন আবাসন সিটি পরিদর্শন শেষে মুগ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিরা।
প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের পরিচালক রোকেয়া বেগম নাসিমা এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত পিজে উল্লাহ।
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মুকাই আলী লুৎফর রহমান, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, ইঞ্জিনিয়ার মোর্শেদ হোসেন, মুজিবর রহমান লিটন ও আতাউর রহমান, খালেদ আল মুতাইরি ও জেসিকা জুংগাওসহ অন্যরা।
এ সময় তারা বলেন, বাংলাদেশে আবাসন ব্যবসায় রূপায়ণ সিটি উত্তরা একটি অনন্য মাইলফলক। বাইরে থেকে বোঝাই যায় না ভেতরটা কত সুন্দর। রূপায়ণ সিটি উত্তরাকে তারা আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্পের সঙ্গে তুলনা করেন।
