প্রধানমন্ত্রীর জনসভা

রাজশাহীতে বিএনপি নেতাদের হয়রানির অভিযোগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ এএম

রাজশাহী নগরীতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করেছে দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী (ঈশা) বলেন, আগামী ২৯ জানুয়ারি রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। এই জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে এবং নেতাকর্মীদের নামে মিথ্যা সাজানো প্রহসনমূলক মামলা করছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীদের মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত